শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭৩

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে উদযাপন করা হল কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার সময় থানা পুলিশের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।

পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিমের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মোঃ কামরুজ্জামান ওসি (তদন্ত), দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন, ভূমিধর রোয়াজা, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায়, আইন শৃঙ্খলা বজায় রাখা, বাল্য বিবাহ প্রতিরোধ , মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করা এবং সাধারণ জনগনকে আইনের সেবা নিশ্চিত করনসহ পুলিশিং সেবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়।