শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডার এর ১২তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

৭৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার এর আয়োজনে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হলরুমে সামনে ১২তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে পতাকা উত্তোলনসহ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি মুর‌্যালে শহীদদের সম্মানার্থে শ্রদ্ধাজ্ঞাপন করে ০১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর আদিব বিন আকরাম, পিএসসি।

পরবর্তী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের উত্তরণী পরিয়ে বরণ করে নেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্বে করেন, দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি মোঃ এরশাদ।

এসময় বক্তব্য রাখেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি বাবু দেবপ্রিয় বড়ুয়া, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মনির হোসেন, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন প্রমূখ।