শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

ভৌগলিক কারণে পাহাড়ের প্রত্যন্ত স্বাস্থ্যসম্মত পানীয় জলের ব্যবস্থা করা দুরুহ

৭৬

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, ভৌগলিক কারণে পাহাড়ের প্রত্যন্ত ও দারিদ্র্য প্রবণ এলাকায় স্বাস্থ্যসম্মত পানীয় জলের ব্যবস্থা করা দুরুহ। ফলে শুষ্ক মৌসুমে মানুষের ভোগান্তি অনেক বেড়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পাহাড়ের দুর্গম জনপদে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে অধিকতর উন্নয়ন তৎপরতা চালাতে হবে। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এরিমধ্যে জেলা আলুটিলা, নয় মাইল, পঙ্খীমুড়াসহ বেশকিছু পানিশূন্য দুর্গম জনপদে পানির সঙ্কট দূর করে দারুণ সক্ষমতা দেখিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য পার্বত্য জেলা পরিষদ পার্বত্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বক্তব্য রাখেন।

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কলি চাকমা, জেলা পরিষদ’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এর আগে রঙিন বেলুন উড়িয়ে স্যানিটেশন মাস’র উদ্বোধন এবং হাত ধোয়ার প্রায়োগিক চর্চা প্রদর্শন করেন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা।