শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

রাঙ্গামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮অক্টোবর) সকালে পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী’র সভাপতিত্বে পরিষদের এনেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, সরকারি বরাদ্দের মাধ্যমে গৃহীত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ সর্বাত্বকভাবে চেষ্টা করে যাচ্ছে। দেশের প্রকল্পের ধরন যেভাবে নির্ধারিত থাকে তা স্থানীয় প্রয়োজন অনুযায়ী শিথিল/পরিবর্তন করে অনগ্রসর জনগোষ্টীর উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, হস্তান্তরিত বিভাগের উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ বরাদ্ধ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। একইসাথে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলির উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য স্ব স্ব বিভাগীয় কর্মকর্তাদের আরও উদযোগী হওয়ার জন্য তিনি আহ্বান রাখেন।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।