শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

রাঙ্গামাটিতে শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিকলীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে।

সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ জাহিদ আকতার ও সাধারণ সস্পাদক উদয় শংকর চাকমা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়া জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।