শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

খাগড়াছড়ির গুইমারায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২২৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বিজিবি হাসপাতালের সামনে বাস চাপায় নিবারন চাকমা (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক পনেল চাকমা (৩১) আহত হন। নিহত নিবারন চাকমা উপজেলার কালাপানি এলাকার কালাচান চাকমার ছেলে। সোমবার (১০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা (চট্র মেট্রো জ – ১১-০২২১) তাসপিয়া নামক বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ২ জন আহত হয়। ঘটনাস্থল থেকে নিবারন চাকমা ওরফে বাবুল চাকমাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহত মোটরসাইকেল চালন পনেল চাকমা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।