শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

বান্দরবানে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

১৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,রাতে বান্দরবান জেলা সদর রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর রাজার মাঠে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরে তিনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি মন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান। মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।