শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

আলীকদমে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩২

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসহাক মেম্বার এর সভাপতিত্বে ও নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপু তঞ্চঙ্গার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন।

উক্ত সম্মেলনে প্রধান বক্তায় বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ফিলিপ ত্রিপুরা, সিংয়ক ম্রো,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য, বান্দরবান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না,বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য অংশৈ থোয়াই মার্ম। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া,সহ সভাপতি কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো,চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান,মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রীর এনুচা মার্মা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যের শেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন ফোগ্য মার্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সরোয়ার আলম।