শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার’র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন,আর্থিক সহায়তা প্রদান

১০৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পার্বত্য অঞ্চলে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যান মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রান বিতরণ, অসহায় গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গুইমারা রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ বছর গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন মণ্ডপে দুই লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা রিজিয়ন কমান্ডার।

বিতরনকালে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ শান্তি সম্প্রীতি বজায় রেখেই এক সাথে মিলেমিশে বসবাস করে আসছে। তাই বর্তমান সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সরকারকে সহযোগিতার মাধ্যমে কাজ করছি। শারদীয় দুর্গা উৎসবে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

পরিদর্শনকালে গুইমারা রিজিয়নের বি.এম মেজর মোঃ আহসান উজ জামান, উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।