শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর ) বিকালে মাটিরাঙ্গা উপজেলা, কলেজ ও পৌরশাখার ছাত্রলীগের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেলের নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী মাটিরাঙ্গা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
একই সময়ে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম প্রমুখ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সবসময় গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংসাত্মক রাজনীতির খেলায় মেতেছে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয় এবং ৮৬তম জন্মদিনের কেক কাটেন অতিথীরা।