শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়ি উপজেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালন

১০৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন।

এ সময় উপজেলা আওয়ামীলীগ লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফরসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের পদ পরিবর্তনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর আড়াই যুগ ধরে দেশের এই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে রাজনীতির মূল স্রোতোধারার প্রধান নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। জননেত্রী শেখ হাসিনা শুধু জাতীয় নেতাই নন, তিনি এখন একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে পরিচিতি লাভ করেছে।

বক্তারা আরও বলেন, এ দেশে স্বাধীনতা বিরোধী শক্তি আর যাতে ক্ষমতায় আসতে না পারে। সে দিকে সকল নেতাকর্মীদের সঁজাগ থাকারও আহবান জানান বক্তারা। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে অরাজকতা করতে চাইলে আওয়ামীলীগ তা মেনে নেবে না। আওয়ামীলীগ জনগনের কথা চিন্তা করে রাজনৈতি করে। কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় তা বিভিন্ন সময়ে আন্দলন সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি আর কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আমতল সড়ক হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসে দোয়া মাহফিল, কেককাটা ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।