শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

হত্যাকান্ড চালিয়ে আ’লীগকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না: দীপংকর তালুকদার

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন,আওয়ামীলীগের কাজে অগ্রগতি দেখে আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা বেছে বেছে আওয়ামীলীগ নেতা কর্মীদের হত্যা করছে। এই হত্যাকান্ড চালিয়ে আওয়ামীলীগকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামীলীগের নেতাকর্মীরা জনগনের উন্নয়নে কাজ করছে। সুতারাং যারা পাহাড়ের উন্নয়নে বাঁধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার,৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা, সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী ,বাঘাইছড়ি আওয়ামিলীগ নেতা মোঃ আলি হোসেন, গিয়াস উদ্দিন মামুন, ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ করেন।