শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

করোনায় ক্ষতিগ্রস্ত পর্যটন কেন্দ্রেগুলো

বিশ্ব পর্যটন দিবসে কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

৮৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

করোনা মহামারি কারণে প্রায় দীর্ঘ ৬ মাস পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পর্যটন ব্যবসায় সাথে জড়িত হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়ে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলায় ২৪ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক বিগ্রেডের নির্দেশনায় কর্মহীন পর্যটন শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন, ২৩ ইস্ট বেঙ্গল ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোন। এসময় পর্যটন শ্রমিকদের হাতে চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন, কাপ্তাই ২৩ বেঙ্গলের মেজর মোঃ মঞ্জুর হোসেন।

কাপ্তাই ২৩ বেঙ্গলের মেজর মোঃ মঞ্জুর হোসেন জানান, অপরুপ সৌন্দর্য্যরে লীলাভূমি রাঙ্গামাটির কাপ্তাই। সৌন্দর্য্যে মোহজালে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। কর্মসংস্থান হয়েছে হাজারও মানুষের। বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ এখানকার পর্যটন কেন্দ্রগুলো। ফলে এ খাতে সংশ্লিষ্ট হাজারও পরিবার কর্মহীন হয়ে পড়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেইসব কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এর আগেও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।