শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৩৫

টেম্পরেচর বাড়িয়া যাইয়া বালিশও গরম হইতেছে, টাকা দেশে ফেরত আনীতে কড়া ব্যবস্থা লইবেন।

৫২

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও অবাধ্য জীবানু করোনার অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৩৫নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের ব্যবস্থাপত্র বানাইবেন। যাউ¹া, এইবার পর আলোচনা হইলো….

পরম শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার খবরাখবর লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি। মা’রে পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসীরা আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদ দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় খালি যোগই হয়। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। মা’গো চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে পাহাড়ের অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল নাকি শুন্য। এই অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে জানপরান হেই আছে হেই নাই। দাদু-দিদিরা উপায়ান্তর না দেখিয়া চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। মা’গো দয়া করিয়া পাহাড় পর্বতের মানুষ বাঁচাইতে, আকামের বিরুদ্ধে ব্যবস্থা লইতে হ¹ল কাজের মইধ্যেও একটু টাইম দেন, তিন পাহাড় পর্বত লইয়া ভাবেন, গবেষণা করেন, এইসবের হেতু কি, কলকাঠির পিছনে কারা চিহ্নিত করেন।

মা’রে পৌরসভা নির্বাচন লইয়া এখন দলে দলে চলিতেছে চুলছেড়া কিচ্ছা কাহিনী। আমামীলীগের বহুতে ক্ষেমতারে বেতালে চালাইয়া শরীলে দূর্নাম জড়াইয়া ফেলিয়াছে। মাদার ডিস্ট্রিক্টের চুুতুর দাদু-দিদিরা নগরে নগরে ঘুরিতেছে। ক’দিন আগেও এই পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদুও নগর দর্শনে গিয়া ভাঙ্গাচোড়া রাস্তায় হাঁটিতে যাইয়া হাঁটুর মালাও দরদ হইয়া গিয়াছে। ক্ষমতায় অধিষ্ট আমাগো চৌধুরী দাদু গেল পাঁচখানা বছর কি কাম করিয়াছে তা লইয়া এই দাদুও কু-চিন্তায় ভুগিতেছি। নগরের অভাগা দাদু-দিদিগোর নালিশ শুনিতে শুনিতে রাইতে টেম্পরেচর বাড়িয়া যাইয়া বালিশও গরম হইতেছে। মা’রে ইলেকশনে নমিনিশন দিতে ভালা করিয়া বিচার বিশ্লষণ চালাইতে আমাগো সেতু দাদুরে আদেশ করিবেন।

মা’গো আমাগো বান্দরবন পাহাড়েও প্রার্থীগোর লাফালাফিতে বহুতের কাপুনি ছুটিয়া গিয়াছে। বেবী দাদুর বিরুদ্ধেওতো বহুতে গুজুর, গুজুর, ফুসুর, ফুসুর করিতেছে। তাইনেরে একবার দর্শন কিরতে যাই মনে হইয়াছে এই দাদু কিছু উল্টো মেজাজ লালন পালন করিয়া চলেন। চাটুকারেরা ঘেড়া বেড়া লইয়া দৌড়ায়। গোটা শহরের সিতান পইতানও টিক নাই। ধুলোবালিতে আবরণ মাখিয়া নগরের দাদু-দিদিরাও চলিতেছে। ক্ষণিকের চেয়ারে বসিয়া হেইখানেও বহুতে বনিক হইয়া বসিয়াছে। ক্ষমতার পালা বদলের সময় আসিলে দরদে যেন নিজেরাও উৎড়াইয়া পড়িতে বসে। মা’রে পরিবর্তন হইলো ভালা উন্নয়নের চ্যাপটার তয় আমামীলীগের ব্যর্থগোর তালিকা তৈরী করনের আদেশ করিবেন।

মা’জননী খাগড়াছড়ি পৌরসভার রফিক দাদুরে লইয়াও ঠেঁসগুতো চলিতেছে। তাইনে কিছু কিছু কাইজ কাম ভালার তালিকায় পড়িলেরও। বহুতেতো নিন্দা করিতেছে। দূর্নীতির গন্ধসন্ধ বাহির করিতেছে। মিঠা মিঠা কথা কহিয়া বহুত দাদুরে তাইনে তিতা বানাইয়া রাখিয়াছে। আইজ কাইল করিতে করিতে চরকার মতন ঘুরাইতেছে। কুজেন দাদুতো হেই একই অবস্থা। এই পাহাড়েও তালিমালির বিষয় আশয় খোঁজ লইতে সেতু দাদুরে ফর্দ দিবেন। সাম্প্রতিক নারী ধর্ষণ ঘটনা লইয়া আমামীলীগের বহুতে মোড়লগিরি করিতে যাইয়া দলের মান ইজ্জত ডুবাইয়াছে। আইন আদালত থাকিতে তাইনেরা বিচারক হইয়া বসিয়াছে কেন। আদালত অবমাননার তালিকায় এইসব মোড়লরে জড়িমানাসহ হাজতে দিতে ওয়ার্ডার দেন।

মা’রে পাহাড়ের তিন জেলা পুরিষদরে এইবার ভালো করিয়া সাজাইতে প্রস্তুতি লইবেন। যাঁচাই বাঁচাই ছাড়া আলু কচুর তালিকা আর নয়। তিন জেলার অন্তবর্তি পুরিষদ যদি পাহাড়ের দাদু-দিদিগোর অন্তরে জায়গা করিতে না পারে তয় অন্যের ঘাড়ে দোষ চাপাইয়া দেওনের হেতু কি। সরকার উন্নয়নের ফর্দ পাঠায় এক তাইনেরা করিয়াছে আরেক। তল্লাসী চালাইলে ফর্দের ফরমায়েশ মিলাইতে কষ্ট হইয়া পড়িবে। খাল বিল নালা নর্দমা টিক না করিয়া উল্টো দখল করিয়া উন্নয়ন দেখাইতেছে। কোন কোন উন্নয়নতো ভবিষ্যতে কাল হইয়া যাইবে। তার দায় জনগনছাড়া কি কেউ লইবে। আমামীলীগের সমর্থক বাড়াইতে যোগ্যদের চেয়ারে বসাইয়া দেন।

মা’জননীগো পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নের পুতিষ্ঠান উন্নয়ন বোর্ড’র চলমান নেতৃত্ব সাধারন জনগনের লগে সম্পর্কেও কিছু কিছু ছিন্ন মনে হইতেছে। বোর্ডেও বহুত উন্নয়ন কাইজ কাম ভালোর তালিকায় থাকিলেও কিছু কিছু কাইজ কামে নাকি গুড়ে পিঁপড়া পড়িয়াছে মতন হইয়াছে। সম্প্রতি এক চ্যানেলতো বাঁশ উন্নয়ন লইয়া দেশের দাদু-দিদিগোরে ঢাঁস ঢাঁস কথা হুনাইয়া দিয়াছে। আমামীলীগের নেতাগোর দন্ধে সন্ধে পাহাড়ের অসহায় দাদু-দিদিগোর দোষ কি। হাম বড় হাম করিলে এখনতো শরীলে ঘাম ঝড়িবেই। ভালা করিয়া তথ্য তালাস লইয়া হ¹ল দিক ঠিক রাখিতে পারিবে এমুন নেতা বসাইয়া দেন। মাদার ডিস্ট্রিক্টে আমামীলীগের বিজ্ঞ বহুতে কহিলো নিখিল দাদু বহুতের চাইতে ভালা। তয় মা’গো বোর্ড নেতৃত্ব সাজাইতে নিজেই তদারক করিবেন।

মা’জননীগো মেজর অব সিনহা হত্যা ঘটনায় ওসি প্রদীপ-লিয়াকত গং’দের বিষয় আসয় দেশের দাদু-দিদিগোর জানাইতে বিশেষ দৃষ্টি রাখিবেন। দেশ স্বাধীনের পর পুলিশে ওসি প্রদীপ-লিয়াকত গং’দের মতন আর প্রকাশ হয় নাই। পুলিশ বাহিনীরে বিশ্বের দরবারে যেইভাবে ছোট করিয়াছে তাগোর কোন ক্ষেমা নাইরে মা। প্রদীপ-লিয়াকত গং’দের বিরুদ্ধেতো মামলার ফাইল বাড়িতেছেই। চট্টগ্রাম বিভাগে পুলিশের দূনীর্তিবাজ কর্তাগোর বিরুদ্ধে অভিযোগের তালিকাতো লম্বা হইতেই আছে। অসহায় দাদু-দিদিগো হইতে ফায়দা লুটার নানান কায়দার অত্যাচার ফাঁস হইতেই আছে। ক’দিন আগেও আইনজীবি সমর চৌধুরী বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাশু দাশ, আট পুলিশ কর্তাসহ এগার জনের বিরুদ্ধে মামলা টুকাইয়াছে। পুলিশের অত্যাচারে অতিষ্টি হতভাগা পোড়াকপাইল্লারা এখুন সাহস পাইয়া মুখও খুলিতেছে আদালতে নোটও দিতাছে। চুনোপুঁটি কিছূ দূনীতিবাজ অসৎ কর্মকর্তারা দেশে পুলিশ ডিপার্টমেন্টরে যেইভাবে ডুবাইতে বসিয়াছে সিনহা প্রাণ দিয়াই মনে হইতেছে তাঁগো হ¹ল আকাম ধরা খাইতেছে। তয় দেশের দাদু-দিদিরা পুলিশ প্রধানের উপর বেজায় খুশি। পুলিশে অসৎদের পিছনের যোগানদাতাগোর মুখো-মুখোশ বাহির করিতে আমাগো পুলিশের প্রধান দাদুরে আদেশ করিবেন, তাইনেরেও সজাগ থাকিতে কহিবেন।

মা’গো তিতাস-ডিপিডিসিতো দেশের দাদু-দিদিগোর জীবন লইয়া ছিনিমিনি খেলিতেছে। তাইনেরা একে অন্যের ঘাড়ে দোষ চাপাইয়া মসজিদের বিস্ফোরণ পার পাইতে লাগিয়াছে। গ্যাস লাইন লইয়া অপ ব্যবসার বহু কিছিমের ফষ্টিনষ্টি বাহির হইয়া যাইবে। এই দুই লিমিটেডরে চালইন দিয়া ছাঁকিতে ওয়ার্ডার দেন। আবারো পিঁয়াছ লইয়া আমাগো দেশের বড় বড় পুত্রিকায় পিঁয়াছের মতন লাল রাল লেখা দিয়া চাপাইতেছে। একদিকে চিপিলে আরেকদিকে ফুলিতে বসে। আমাগো ভারতের দাদুরাও পিঁয়াছ লইয়া কি মশকরা করিতেছে। বিশ্বেতো বহু দেশে পিঁয়াছের ফলন হইতেছে। দামের চট্টে দেশের বহুত দাদু-দিদিরাতো পিঁয়াছ খাইতে ভয় পায়। বাণিজ্যমন্ত্রী দাদু দেশে বসিয়া না থাকিয়া পিঁয়াছের দেশে হায় হ্যালো করিলেইতো চোরের দল আর সুযোগ পাইবে না।

মা’গো ইলেকশন কমিশনে কত চোর ডাকাইত যে বাসা বাঁধিয়াছে তার হিসাব প্রধান কর্তারও নাই বলে মনে হইতেছে। ক’দিন পর পরই পুলিশ চোরগোর হতে হাতকড়া পড়াইতেছে। ইলেকশন কমিশনে আর কতো শয়তান ধরা পড়িলে কমিশনের হুস হইবে। সানী দাদু কহিলো আমাগো রাজধানীর মানচিত্র হইতে পাঁচ নদী উদাও হইয়াছে। আমাগো নদী কমিশনরে কোমড় বাঁধিয়া নামিতে ওয়ার্ডার দেন। রশিদ দাদুতো প্রশ্ন তশ্ন করিয়াছে পিকে দাদুর দেড় হাজার কোটি কই। তলে বলে বহু চোর দেশের টাকা বিদেশে পাচার করিয়াছে। এইসব টাকা দেশে ফেরত আনীতে কড়া ব্যবস্থা লইবেন। উচ্চ আদালতে জালিয়াতির বিষয় আশয় বাহির করিতে আইনমন্ত্রীকে আদেশ করিবেন। দেশেতো অপশক্তিরা তলে তলে শক্ত বাসা বাঁধিয়াছে। উন্নয়ন আর শান্তি রাখিতে গুরিন্দা বাহিনীর সংখ্যা বাড়াইতে উদ্যোগ লইবেন।

মা’গো চাঁটগার অবস্থাতো তলে তলে শয়তানের পল্লা ভারি হইয়াছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম লম্বাই রহিয়াছে। পুলিশের অভিযানে বহুতে গা ঢাকা দিয়ােেছ। আপুনার স্বপ্নের প্রকল্পে ভুমি চোর ডাকাইতের হামলায় জড়িতদের উৎপাটন করিতে কড়া আদেশ করিবেন। কর্ণফুলিরে বাঁচাইতে কঠোর হইতেই হইবে। হাজার হাজার পিস ইয়াবার পিছনের নাটের গুরুদের ধরিতে কড়া অভিযান চালাইতে হইবে। চুরির অভিযোগে রাসেল হত্যায় জড়িতদের ছাড় না দিতে ডিআইজরে ওয়ার্ডার করিবেন। চাঁটগার বহু স্থানে শয়তানের বাসা বাড়িয়াছে আমাগো গুরিন্দাবাহিনীর সদস্যরা টান দিলেই হ¹লই পুরিস্কার হইয়া যাইবে।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ২৭সেপ্টেম্বর, ২০২০ খ্রীঃ

ই-পিসি/আর