শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

বান্দরবানে পুলিশের মহা পরিদর্শক

বান্দরবানে আমর্ড পুলিশের তিনটি ব্যাটালিয়ান ও পুলিশের একাধিক ক্যাম্প স্থাপন করা হচ্ছে

১০৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পাহাড়ে পর্যটন শিল্প সহ সাধারণ মানুষের নিরাপত্তায় আমর্ড পুলিশের তিনটি ব্যাটালিয়ান ও পুলিশের একাধিক ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের থানচি উপজেলা সদরে পুলিশের উদ্যোগে হাইজল্যান্ড পার্ক রিসোট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মহাপরিদর্শক আরো বলেন নিরাপত্তা প্রদানের পাশাপাশি পুলিশের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য সংস্থার পাশাপাশি পুলিশও পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এর সাথে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, পুলিশ হেডকোয়ার্টার এর ডিআইজি ফাইনান্স মোঃ মাহবুবুর রহমান, পুলিশের ডিআইজি মোহাম্মদ রুহুল আমিন, বান্দরবানের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক প্রমুখ।

পুলিশে মহাপরিদর্শক হাইজল্যান্ড পার্কটি পরিদর্শন করেন এবং সেখানে একটি বৃক্ষ ছাড়া রোপণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় শতেরশ ফিট উচ্চতায় বান্দরবানের থানচিতে মনোরম প্রাকৃতিক পরিবেশে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এই হাইজল্যান্ড পার্কটি বান্দরবানের পর্যটনশিল্পে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।