শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

দীঘিনালায় মাইনী নদীতে নৌকা ডুবে নারী নিহত

৩৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালায় নৌকা পাড়াপাড়ের সময় নৌকা ডুবে একজন নিহত ও ০১ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উদালবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, নৌকায় নদী পাড়াপাড়ের সময় গভীর স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে পুষ্পা চাকমা (৬০) এক নারী যাত্রী নিহত হয়েছে। এছাড়াও ০১জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহত নারী পুস্পা চাকমা (৬০) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে আরো জানায়, ‘নৌকা ডুবতে দেখে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে ৮- ১০ জনকে উদ্ধার করে নদীর পাড়ে তুলে। এসময় গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার বলেন, ‘নৌকা ডুবি ঘটনায় পুষ্পা চাকমা (৬০) নামে ০১ জনের মৃত্যু হয়েছে ও ০১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’