শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রাঙ্গামাটিতে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির আসামবস্তি- কাপ্তাই সড়কে চাঁদা না পেয়ে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বনরূপা চত্ত্বরে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকেরা সড়কে ব্যরিকেট দিয়ে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন, দাবি সমূহ হলো- অটোরিক্সার চালকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অটোরিক্সার ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে রাঙ্গামাটি শহর অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বক্তারা আরো বলেন, অটোরিক্সা চালক খুবই গরীব ঘরের সন্তান। সেই কিস্তির মাধ্যমে গাড়িটি ক্রয় করেছেন। এটি দিয়ে তাঁর সংসার চলে। যদি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড, মেয়র কিংবা এমপি যদি তাকে একটি গাড়ি ক্রয় করে দেয় তাহলে তার সংসার চলবে।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু,শ্রমিক নেতা মহিউদ্দিন পেয়ারু প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ইউপি এলাকার আগর বাগান নামক স্থানে তিমুর সড়কে অটোরিক্সার চালক মোঃ কামাল হোসেন সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় তাঁর অটোরিক্সা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী চালক মোঃ কামাল হোসেন জানান, সকালে রির্জাভ বাজার থেকে দুই নারীকে নিয়ে কাপ্তাই যাওয়ার পথে চার-পাঁচ জন ছেলে পথ আটকে দেয়। তার কাছে টোকেন না থাকায় তাদের নেতার কাছে যেতে বলে। সবার কাছে অস্ত্র থাকায় তিনিও ভয়ে ছিলেন। তাদের নেতা তাকে গুলি করতে চেয়েছে। তখন পা ধরে জীবন ভিক্ষা চান এবং এক হাজার টাকা দিয়ে টোকেন নিতে চান। তবে তারা তা না শুনে অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়।