শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

নানিয়ারচরে উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্ধদের সমন্বয়ে সাধারণ সভা

১০৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তৃণমূল নেতৃবৃন্ধদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মঝুমদার, জনতা শেখর চাকমা, কুদ্দুস হাবিব সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা এলাকার বিভিন্ন সরকারি উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন। এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহব্বান জানান। এছাড়াও যেসকল সহযোগী সংগঠনের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সকল কমিটির সম্মেলন করার জন্য বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মতামত ব্যক্ত করেন এবং পূনরগঠনের আশ্বাস প্রদান করা হয়।

জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা বলেন, আগামী ২৩ তারিখ শিক্ষক নিয়োগ পরীক্ষা যেন স্বচ্ছ এবং মেধা অনুসারে যোগ্য ব্যক্তিরা নিয়োগ পায় কোন প্রকার যেন অর্থ লেনদেন করে সুপারিশ করা না হয় সে বিষয়ে সকল নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।