শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আলীকদমে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

৯৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ের তারাবুনিয়ার এলাকার আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবক স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮ ঘটিকার সময় বোনের বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহাবুব আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মৃত আবু বক্কর সিদ্দিক ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারা বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত এহসান উল্লাহর ছেলে। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায়।

এবিষয়ে ইউপি মেম্বার মোঃ মাহাবুব আলম জানান, আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী শাহিনা আক্তার মুন্নী (১৮) কে নিয়ে গত ১৭ আগস্ট ২০২২ তারিখ টেকনাফ হতে আলীকদম উপজেলার তারাবুনিয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি সেখানে গরু দেখাশুনা করতেন। সোমবার তার বোন বাড়িতে না থাকার সুবাদে স্ত্রীর সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্ত্রী ও ভাগিনা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার জানান পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হবে এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।