শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান খোলার দায়ে ১১হাজার টাকা জরিমানা

৯০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যামান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে সতর্কতা জারি করে বার বার নির্দেশনা দেয়া হয়।

এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে গতকাল সোমবার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

এ সময়, রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ১৮৬০ এর ১৮৮ ধারায় ১১জন দোকানদারকে ১হাজার টাকা করে ১১হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।