শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি চলছে

৯৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ে কর্মবিরতি চলছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাপ্তাইয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস কার্যালয়ে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দাবি আদায়ে কর্মবিরতি চলছে। সোমবার হতে আগামি বৃহস্পতিবার পযন্ত অর্ধদিবস পযন্ত এ কর্মবিরতি চলবে। কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মবিরতি পালন করছেন।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান,দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবী বাস্তবায়ন চায়।