শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

চন্দ্রঘোনা ইউপি ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১০১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ভাবে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত।

সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান। ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, কাপ্তাই থানার উপ -পরিদর্শক ( এসআই) ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ নুর উল্ল্যা ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজালাল ফারুকী, চন্দ্রঘোনা নালন্দা বিহারের ক্ষেমানন্দ ভান্তে, চন্দ্রঘোনা ব্যাপ্টিস চার্চ এর পাস্টর সিমসন খিয়াং, কয়লার ডিপু হরি মন্দিরের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী বক্তব্য দেন।

সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, ছাত্র, শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।