শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লামায় টিসিবি’র ২২৮৬ লিটার সয়াবিন তেল উধাও

৯৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামার আজিজনগর খাদ্য গুদামের সামনে ট্রাক হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২২৮৬ লিটার সয়াবিন তেল উধাও হয়েছে। আজিজনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল করিম জানান, রবিবার দিনগত গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার টিসিবি’র পণ্য বোঝাই ট্রাক আজিজনগর খাদ্য গুদামের সামনে পৌঁছে। সোমবার বিকালে গাড়ির ড্রাইভার মোঃ মূসা জানান, সয়াবিন তেল ২২৮৬ লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। নাইক্ষ্যংছড়ি উপজেলার টিসিবি’র কার্ডধারী জনসাধারণের জন্য এইসব পণ্য আসছিল।

জানা যায়, চট্টগ্রাম টিসিবি’র গোডাউন হতে নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য ৮ হাজার লিটার সয়াবিন, ৪ হাজার কেজি চিনি ও ৮ হাজার কেজি ডাল নিয়ে নানা-নাতি পরিবহন সংস্থার ট্রাক চট্টমেট্রো-ট ১১-৪২২১ আজিজনগর খাদ্য গুদামের সামনে পৌঁছে। পরবর্তীতে ড্রাইভার জানান, ২২৮৬ লিটার তেল কে বা কারা নিয়ে গেছে।

নানা-নাতি পরিবহন সংস্থার মালিক মোঃ মাহফুজ উদ্দিন চৌধুরী রিয়াজ জানান, ড্রাইভারের মাধ্যমে তিনি টিসিবি’র মালামাল পরিবহন করছিলেন। মালামাল কিভাবে উধাও হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস আজিজনগর খাদ্য গুদাম পরিদর্শন করেছেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার তেল উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।