শিরোনাম
কাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদান

লামায় বন্য হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে কৃষকলীগ নেতার মৃত্যু

১০৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ইলিয়াস (৪২) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ফুঁটেরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।। সে ফুটেরঝিরির মোঃ আমির হোসেন এর পুত্র ।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ ইলিয়াস গুরুতর আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় একজন টমটম গ্যারেজের মিস্ত্রি ও ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে যায় লামা থানার পুলিশ। লামার কুমারী ক্যাম্পের আইসি মোঃ মাসুদ আলম বলেন, ঘরের ভিতরে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও দুইজন ইউপি মেম্বার জানান, মোঃ ইলিয়াস তার বাড়ির পাশে বাগান ও পুকুরে বন্য হাতির উপদ্রব থেকে রেহাই পেতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। সেই ফাঁদে কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, মোঃ ইলিয়াস ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। তার মৃত্যুতে আওয়ামী লীগের পরিবারের সবাই শোক প্রকাশ করেছেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাপন-কাপনের জন্য দেয়া হয়েছে।