শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

কাপ্তাইয়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

১১৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক রাজেশ ভট্রাচার্য এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ। আরোও বক্তব্য রাখেন, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, একাডেমী সুপারভাইজার সোশেল চাকমা প্রমূখ।

প্রতিযোগিতায় ফুটবল বালকের ফাইনালে চ্যাম্পিয়ন হয়, বড়ইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় চিৎমরম উচ্চ বিদ্যালয়, ফুটবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

হ্যান্ডবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।