শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রোয়াংছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

৫১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র উদ্যোগে দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবিক মূল্যবৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা সহ সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষা, সাবেক নেতা লুসাইমং মারমা, বিএনপি নেতা আবিদুর রহমান,রিটল বিশ্বাস, সদর উপজেলা সরোয়ার জামান, সাধারণ সম্পাদক চনুমং মারমা, বিএনপি মংচিংসা মারমা, সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মারমা, কারবারি ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, যুবদলের সভাপতি লুপ্রুমং মারমা প্রমুখ। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ে দুই হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।