শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম কাইলা সিং পাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।
স্বাস্থ্যসেবা কর্মসূচিতে কাইলা সিং পাড়াতে প্রায় ১৫০ জন পাহাড়ি নারী-পুরুষ চিকিৎসাসেবা সহ প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

একই দিনে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা, তাদের এই আনন্দে সামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।