শিরোনাম
বান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রী

বান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবি

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা থেকে সদস্য না রাখা ও লামাকে জেলা করার দাবীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬ইং) বিকেল ৩টায় লামা প্রেস ক্লাব হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, নারীনেত্রী আনোয়ারা বেগম, লামা প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এডভোকেট সাদেকুল মাওলা ইরাক, আরিফ চৌধুরী, অধ্যাপক ফারুক হোসেন, এনসিপি নেতা নাজিম উদ্দীন, আব্দুক করিম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, রফিকুল ইসলাম, শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, আকতার উদ্দিন তপন সহ প্রমূখ।

বক্তারা বলেন, সেই ১৯৭৭ সালে ৫টি থানা নিয়ে লামাকে মহকুমা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে এসে মহকুমা থেকে লামাকে জেলায় উন্নিত করা হয়েছিল। ২১ দিন জেলা থাকার পরে নির্বাহী আদেশে লামা জেলা স্থগিত করে পুণরায় বান্দরবানকে জেলা করে লামাকে বান্দরবানের একটি উপজেলায় ফিরিয়ে আনা হয়। তারপর থেকে লামা উপজেলা উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে বৈষম্যের শিকার হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সদ্য নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৫ সদস্যের পরিষদে বৃহত্তম লামা উপজেলা থেকে সদস্য রাখা হয়নি। বৃহৎ লামা উপজেলা বার বার বান্দরবান কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছে। এইসব বিবেচনায় লামাকে পুণরায় জেলা করার দাবীতে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষন করেন। লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষাণা করার দাবি এবং তা বাস্তবায়নে আলোচনা সভা শেষে একটি এডহক কমিটি ও তথ্য সংগ্রহ উপকমিটি করা হয়।