এলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানান
॥ কবির হোসেন,কাপ্তাই ॥
হাতি মানুষ দ্বন্ধ নিরসনে বনবিভাগ, ইআরটি সদস্য স্থানীয় জনসাধারনকে সাথে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আয়োজনে বুধবার (২৬আগস্ট) বিকাল ৫টায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে করনিয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য মোঃ ইকবাল হোসেন, একরাম, ফাহিম, হৃদয় হোসেন, জাকির হোসেন, মুছা,আবুল কালাম ও সাব্বির।
ইআরটি সদস্যদের করণিয় বিষয়ে জানান, কাপ্তাইয়ের লোকালয়ে বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিমকে) খবর দিতে হবে। লোকালয়ে হাতি আসলে দলবদ্ধ হয়ে হাতিকে ভয় দেখাবেন না, হাতির কাছে একা যাওয়া যাবেন না, এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করা যাবে না। এছাড়া হাতি চলাচলের রাস্তায় বাঁধা সৃষ্টি করা যাবে না উল্লেখ করে বিভিন্ন বিষয়ে সচেতনামূলক আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, তিনি জানান, ইতিমধ্যে বন বিভাগ হাতি রক্ষণাবেক্ষণ জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পশুখাদ্য বাগান, হাতি সুরক্ষা, হাতির জন্য পুকুর খননসহ পানির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বন বন্যপশু সুরক্ষায় সচেতন থাকতে হবে। এলাকার সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে। এলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদেকে খবর দেয়ার জন্য বলা হয়। বন বিভাগ হাতি ও মানুষ সুরক্ষায় সব সময় পাশে আছে। পাশে থাকবে বলে জানান।