শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রামগড় উপজেলার সর্বস্তরের মানুষ।

বৃহস্প্রতিবার (২৭আগষ্ট) সকালে ঢাকা থেকে সড়ক পথে খাগড়াছড়ির প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ।

ফটিকছড়ি সীমানা অতিক্রম করার পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরোমাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এসময় চেয়ারম্যান বলেন, “আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।
এসময় চেয়ারম্যানের সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, রিপল চাকমা, ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।