শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

৫

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় কিশোরীদের অংশগ্রহণে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। বিশেষ করে মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলবার (২৫আগস্ট) সেশনটিতে কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত স্বাস্থ্য সচেতনতামূলক সেশনে সেনাবাহিনীর ডা: ক্যাপ্টেন লাবনী জামান, কিশোরীদের উদ্দেশ্যে ক্লাস নেন এবং মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় কিশোরীদের মাসিক চলাকালীন স্বাস্থ্যসম্মত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

সেশনটিতে কিশোরীদের মানসিক চাপ, উদ্বেগ ও বিভিন্ন ধরনের মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং প্রয়োজনের সময় পরিবার, শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা নেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।