॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন। নির্ধারিত এবং চিহ্নিত স্থানে বজ্রপাত নিরোধক যন্ত্র বসানো হলে বিপদ থেকে মানুষ সহ অন্যান্য প্রানীরাও রক্ষা পাবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মীর হোসেন স্থান পরিদর্শনে আসলে এসব কথা বলেন। এছাড়াও তিনি বৃহস্পতিবার (২৭আগস্ট২৬) দুপুর ২টায় সরকারি সফরে পরিদর্শন কার্যক্রম শেষে কাপ্তাই মৎস্য উপকেন্দ্র (বিএফডিসি) পরিদর্শন করেন।
এসময় মৎস্য কর্পোরেশন ব্যবস্থাপক (বাস্তবায়ন) রওশন হক, উপপরিচালক মোঃ বদরুদ্দোজা, রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার ফয়জুল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে ব্যবস্থাপক জসিম উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বিসহ বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিএফডিসি চেয়ারম্যান কাপ্তাই মৎস্য উপকেন্দ্র ঘুরে দেখেন এবং মৎস্যকেন্দ্রের সড়কসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে। পরে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলার জন্য বিএফডিসির’প্রকল্প হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন করে। যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীনে বাস্তবায়ন করছে বাংলাদেশ মৎস্য কর্পোরেশন।
বিএফডিসি চেয়ারম্যান জানান, কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। ফলে বজ্রপাত হতে অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া যাবে। এই বজ্রপাত যন্ত্রের প্রাক্কলিত মূল্য ৪৯৪.২৭৪ লাখ টাকা। চুক্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লক্ষ টাকা। কাজ শুরু হয়েছে জুলাই ২০২৫আর সম্পন্ন হবে জুন-২০২৭ সনে। পরে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে কার্যালয়ে মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এক সভা করা হয়। সভায় মৎস্য সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করে।