শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহন

॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি জেলা বিএনপি’র ত্যাগী সভাপতি ও দলীয় সর্বজন এবং রাজনৈতিক সতীর্থদের আস্থাভাজন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপুকে পেয়ে ধন্য। তাই বর্ণাঢ্য বরণে জেলা উপজেলার নেতাকর্মীতে রাঙ্গামাটি শহর ছিল পরিপূর্ণ। নেতা-কর্মীর উপস্থিতিতে বৃহস্পতিবার (২৭আগষ্ট) বিকাল প্রায় ৪টায় সকল সদস্যদের সাথে নিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেন দীপন তালুকদার দিপু।

দেখা যায়, সকাল থেকেই রাঙ্গামাটি জেলা বিএনপির সহ উপজেলাগুলোর নেতৃবৃন্দরা শহর হয়ে কাউখালীর গোদারপাড় এলাকায় জড়ো হন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দীপন তালুকদার দিপুকে তাঁর সদস্যসমেত বরণ করার জন্য। যতদুর সম্ভব তিনি সকাল ১১টায় গোদারপাড় এলাকায় পৌছালে ফুলের মালা দিয়ে সবাইকে বরণ করেন নেতৃবৃন্দরা এসময় জোড়ালো সেøাগান সেøাগানে ঐ এলাকায় দর্শনার্থীরা চোখ ফেরাননি। মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ির বহরে বহরে কাঠালতলীস্থ বিএনপির জেলা কার্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় তখন বিকাল ৩টা। দীর্ঘ এই সময়ের মধ্যে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী এবং সমর্থক সহ রাজনৈতিক সতীর্থ একই সাথে বিভিন্ন শ্রেনীপেশার ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে।

এদিকে প্রচন্ড গরম সহ্য করে বিএনপির জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ সমর্থক এবং দর্শনার্থী ও পথচারীরা এই দীর্ঘ সড়ক পথে কারো কারো যানজটের কষ্ট হলেও অনেকের মাঝে কষ্টটা গাশোয়া হয়েছিল। কারন বিগত সরকারের একছত্র ১৫বছর ক্ষমতা দখলে থাকায় এবার নতুনদের নেতৃত্বের পালা তাই সাবই উৎসুখ এবং আনন্দ উদ্দীপনাতেই চেয়ারম্যান সহ সদস্যদের বরণ করার বর্ণাঢ্য র‌্যালি ও ঢাকঢোলের বাজনা দেখছিল। শতশত নেতাকর্মীরা কিভাবে জড়ো হয়েছে তাও উপলদ্ধি করছিল। দীপন তালুকদার দিপু যখন পৌঁছান তখনও মানুষ জড়ো হচ্ছেন দলীয় কার্যালয়ের সামনে হাতে ফুলের তোড়া নিয়ে এই সম্মানে তিনি খুবই সম্মানীত। বিএনপি’র জেলা সহ উপজেলা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞ সেই সাথে সদ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহনকারী সাচিং প্রু জেরিকে প্রাণঢালা শুভেচ্ছাও জানিয়েছেন নেতৃবৃন্দরা।

পরে নেতৃবৃন্দদের সাথে নিয়ে চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, তাঁর সদস্যবৃন্দরা বিকাল ৪টায় জেলা পরিষদ প্রাঙ্গনে গেলে সেখানে পদস্থ কর্মকর্তারা সহ কর্মচারীবৃন্দ নতুন পরিষদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় পুরো পরিষদজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে চেয়ারম্যানের কক্ষে সাবেক চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার তাঁর সদস্যবৃন্দরা নবগঠিত পরিষদের হাতে দায়িত্বভার অর্পন করেন।

অন্যদিকে জেলা পরিষদ হলো জেলার উন্নয়নের প্রানকেন্দ্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠন করে, কিন্তু দীর্ঘ ৫মাস পার হতে চললেও সরকারের মনোনীত নতুন পরিষদ গঠিত হয় নাই। অন্তর্বর্তী সরকারের গঠিত পরিষদই কার্যক্রম চালিয়ে আসছিল। যার কারনে সকল পর্যায়ের উন্নয়ন কর্মকান্ড অনেকটা স্থবির হয়ে পড়ে। অবশেষে নতুন পরিষদ গঠন করায় এবার জেলা পরিষদের উন্নয়ন কাজের উপর নির্ভরশীল মানুষের মাঝে স্বস্তিও ফিরতে শুরু করেছে।