শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপন

৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বর্ণাঢ্য জুলুসটি দীঘিনালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জুলুসে নাতে রাসুল ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে দীঘিনালার বিভিন্ন সড়ক।

জুলুস শেষে সিএমবি মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মীর মোহাম্মদ আলী হায়দার, আহ্বায়ক, জুলুস বাস্তবায়ন কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি মাও মো আসলাম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানবী (সা.)-এর চরিত্র, ন্যায়নীতি, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত, দীঘিনালা, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত এ জুলুস ও আলোচনা সভায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।