শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

আন্তর্জাতিক গুম দিবসে খাগড়াছড়িতে জেলা বিএনপির মানববন্ধন

৫০

॥ খাগড়াছড়ি জলা প্রতিনিধি ॥

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৩০আগস্ট) সকাল ১১টার জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকে ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী কর্মসূচির প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে শহরকে মুখরিত করে তুলেন।

জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু সহ নেতৃবৃন্দ।ৎ
মানববন্ধনে বিগত সময়ে আমাদের পুরো দেশ ও দল থেকে শত শত নেতা-কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে গভীর রাতে বাড়ি হতে তুলে নিয়ে গুম করা হয়েছে। দীর্ঘদিন পরেও তাদের ফেরত পাওয়া যায়নি। এসময় গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফেরত প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান বক্তারা।

অপরদিকে, মানিকছড়ি উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি সহ ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যা করা এবং শতশত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। এসময় আওয়ামী নেতাকর্মীরা মানিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে ভিতরে প্রবেশ করে ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে মানিকছড়ি উপজেলা সেচ্ছসেবক দলের সভাপতি জাহিদের দোকানে হামলা ও মারধরসহ আহত হওয়ার অভিযোগ উঠে। অবিলম্বে কর্মকান্ড বন্ধ করা নাহলে জেলা বিএনপি হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।