শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

জুরাছড়িতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় সভাপতিদের সাথে মত বিনিময়

১০১

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় সভাপতিদের সাথে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) জেলা পরিষদ বিশ্রামাগাড়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা। মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়নন্দ চাকমা সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, বর্তমান সরকার শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া উপজেলা হচ্ছে জুরাছড়ি, ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে, এসব প্রকল্পগুলো একনেকে বাস্তবায়ন হলে দুই এক বছরের মধ্যে জুরাছড়ি উপজেলার চিত্র পরিবর্তন ঘটবে।

বিদ্যালয়ে যাহাতে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মানসম্মত শিক্ষাদান দিতে পারে সে লক্ষ্যে পর্যায় ক্রমে সমস্যা গুলো নিরচনের চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষক অভিভাবক এসএমসি কমিটির সভাপতি এই তিনজনের মধ্যে সমন্বয় সাধন রেখে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন জেলা শিক্ষা কর্মকর্তা রাঙ্গামাটি সহ জুরাছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, ইউআরসি মোরশেদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।
মতবিনিময় সভাশেষে কুসুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।