শিরোনাম
আবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ডিপ্লোমা কোর্স ৩বছর নয় ৪বছর

কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

৭৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

৪ বছরের কারিগরি ডিপ্লোমা কোর্স ৩ বছরে রূপান্তরের ঘোষনায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার (২৮আগস্ট) বিএসপিআই শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানান ক্যাম্পাসে আন্দোলন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি যে সিদ্বান্ত নিয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৩ বছর নয়, কোর্স ৪ বছর চায় শিক্ষার্থীরা।এ দাবি মানা না হলে আন্দোলন চলার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক অটোমোবাইল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের ছাত্র মোঃ খোকন, সিভিল উড ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যয়নরত ফয়সাল হোসেন বাতিন,কম্পিউটার ৫ম পর্বের ছাত্র তছলিম ভূঁইয়া, ইলেকট্রিকাল বিভাগের মহিবুল্লাহ ও মাইনুল নিশি প্রমুখ।