শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মাটিরাঙ্গায় মামা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরী নিহত

৬৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী নদী তে ডুবে নুসরাত জাহান (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়। রবিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় দিকে বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার চম্পক নগর এলাকার কাওছার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নুসরাত জাহান তার মামা আব্দুল্লার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার কয়েকজন সহপাঠী গোমতী নদীতে গোসল করতে নামলে দুইজন নদীতে ডুবে যায়। অপর সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও নুসরাত নদীর তলদেশে চলে গেলে তাকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছুটে গিয়ে দীর্ঘ সময় খুঁজাখুঁজির পর নুসরাতকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরবর্তী আইনী ব্যাবস্থা চলমান রয়েছে।