শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নে বিএনপির বিক্ষোভ সমাবেশ

৫২

॥ হ্লাছোহ্রী মারমা,রোয়াংছড়ি ॥

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেন কচ্ছপতলী বাজার প্রাঙ্গণে, বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ঘটিকায় আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি র অস্থায়ী কচ্ছপতলী বাজার প্রাঙ্গণের ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় আলেক্ষ্যং ইনিয়ন কমিটির সভাপতি মংক্যউ মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মংহাইনু মারমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি অংজ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি রবিসেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক অংশৈচিং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, যুব বিষয়ক সম্পাদক বিজয় কেতুং তঞ্চঙ্গ্যা, ক্রইসিংমং মারমা, যুব দলের সভাপতি লুপ্রুমং মারমা, ছাত্র দলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা, মংক্যওয়াই মারমা, মংচনু মারমাসহ আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট অনিয়ের মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।