শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

কাপ্তাই উপজেলা একদিনেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

৬৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

পানিতে গোসল করতে গিয়ে কাপ্তাই উপজেলার পৃথক স্থানে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, শনিবার দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে যায় চন্দ্রঘোনার রেশম বাগান এলাকার মিজানুর রহমান (১২), পিতা- মোঃ এনামুল হক, কাপ্তাই রাইখালীর পূর্বখন্তাকাটা এলাকার মাকসুদা আক্তার (১২), পিতা- মিজানুর রহমান ও কোদালা এলাকার হাফসা আক্তার (১২), পিতা- মোঃ মহিবুল¬াহ। গোসল করার কোন এক ফঁকে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ডুবুরির দল অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় তাদের উদ্ধার করে। পরে স্থানীয় স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী।

চন্দ্রঘেনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পৃতক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।