শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

কাপ্তাই রাইখালী মসজিদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই ২নং রাইখালী এলাকার কাজী পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান (১২) স্থানীয় একটি দোকানে কাজ করতো। ঘটনার সময় দুপুরে খাবারে আগে মসজিদের পুকুরে গোসল করতে যায়। কোন এক ফাঁকে সে পানিতে তলিয়ে যায় পরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে কিশোরের লাশ বড়ইছড়ির রেশমবাগান এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাইখালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

থানা সুত্র জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।