শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

খাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য ধারণ করে “২০২৫-২০২৬ আর্থিক সালে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ শীর্ষক” প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন গাছের বাইশ হাজার চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা গাউছিয়া কমিটি কর্তৃক মাদ্রাসায় পাঁচশত গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ নাড়াইছড়ি রেঞ্জ এর আয়োজনে ২০২৫-২০২৬ আর্থিক সালে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের লক্ষ্যে বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চারা বিতরণ করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহেদ হোসেন, দীঘিনালা আনসার ভিডিপি অফিসার মোঃ মোস্তাকিমুল হক, দীঘিনালা পল্লী উন্নয়ন অফিসার শ্যামল মিত্র চাকমা, দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ সোহেল রানা

বিতরণকৃত এসব ফলজ, বনজ ও ঔষুধি গাছের মধ্যে রয়েছে আমলকি, বুদ্ধ নারিকেল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, পিতরাজ, জাম
পেয়ারা, জারুল, অর্জুন, সোনালু, হরিতকী, বহেড়া, চালতা, চাপালিশ তেতুঁল, লোহাকাঠ, পলাশ, কাঞ্চন, নিম, আতাফল, গর্জন, গামার, কাঁঠাল ২২ হাজার ৪শত৭৫টি বিতরণ করা হয়।

অন্যদিকে দীঘিনালা উপজেলায় মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করছে দীঘিনালা উপজেলা গাউছিয়া কমিটির সদস্যরা।

oplus_2

বৃহস্পতিবার (৩০জুলাই) সকালে দীঘিনালা গাউছিয়া কমিটির উদ্যগে কবাখালী আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসার মাঠে মাদ্রাসারা শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরন করেন দীঘিনালা গাউসিয়া কমিটির সভাপতি মোঃ শাহ জাহান, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী আনু। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, কবাখালী আল আমিন বারয়ী ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান সিরাজীসহ সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এতে আল আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।