শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দীঘিনালায় যুব রেডক্রিসেন্টের সম্মেলনে অনুষ্ঠিত

৪৭

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রমের আওতায় দল গঠন ও মৌলিক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা মোঃ হাসান মোর্শেদ রিফাত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব উপদেষ্টা দিদারুল আলম রাফি।
এসময় খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক পলাশ বড়ুয়া ও পরিবার পরিকল্পনা কবাখালি ইউনিয়নের ইন্সপেক্টর আব্দুর রহমান, উপজেলা যুব রেডক্রিসেন্ট দলনেতা- ১ রবিউল আওয়াল সহ ইউনিটের নেতৃবৃন্দ ও কলেজের পড়ুয়া শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অত্র কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে যাচাই বাছাই পূর্বক ৫৩ সদস্য বিশিষ্ট কলেজ কমিটি গঠন করা হয়েছে।