খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কেক কাটা, চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮আগস্ট) বিকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাবুল আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, পৌর শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগের সভাপিত মোশারফ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপোষহীন দীর্ঘ লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষ সকলেই মিলে কাজ করার আহŸান জানান তিনি।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেছে উপজেলা আওয়ামীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাশেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের কেক কাটা হয়। এ উপলক্ষে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।