শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে এতিমদের মাঝে জেলা প্রশাসনের খাবার বিতরণ

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮আগস্ট) দুপুরে কাঁঠাতলী দারুস সালাম ইসলামি একাডেমি হেফজখানা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মাসুমা বেগম, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবসার, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দীন, জেলা প্রশাসকের গোপনীয় সহকারি আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক জিয়াউর রহমান জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠান সুপার মাওলানা সামসুল আলম।
খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের পর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।