শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

৭৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক।

আলোচনা সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বাঙ্গালীর দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মহিয়সী নারী, বাঙ্গালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।

বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, বাঙালি জাতির এক মহীয়সী নারীর নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদ, সমবায় কর্মকর্তা মোঃ আমান উল্যাহ খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী, সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী ও একাডেমিক সুপার ভাইজার মোঃ শরিফুল ইসলাম ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার নির্বাচিত সাতজন প্রশিক্ষিত এবং দু:স্থ ও অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। একই সাথে নির্বাচিত তিনজন দু:স্থ ও অসহায় নারীকে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।