শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

৫৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী কাপ্তাই উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে কিন্নরী সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চলনায় সভাপতিত্ব করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ( ওসি), আকতার হোসেন, (ওসি তদন্ত), তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা ।

দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।