শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মহালছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

৯১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপ করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টায় মহালছড়িস্থ মুড়াপাড়ার ত্রিপুরা ছাত্রাবাসের মিলনায়তনে কেক কেটে ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মহালছড়ি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মহালছড়ি আঞ্চলিক শাখার সভাপতি কর্মচান ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত শোভা রাণী ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা কল্যাণ সংসদ মহালছড়ি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিনন্দ ত্রিপুরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

বিনন্দ ত্রিপুরা বলেন, ১৯৬৫ সালের ৭ই আগষ্ট ত্রিপুরা শিক্ষা সংষ্কৃতি সংসদ নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরবর্তীতে সারা বাংলাদেশের ত্রিপুরা সমাজের চিন্তা করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ নামে সংগঠনটির নাম পরিবর্তন করা হয়। এরপর থেকেই প্রতিবছর ৭ আগষ্ট থেকেই এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়ে আসছে।