শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

কাপ্তাই উচচ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মারা গেছে

৪৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মজুমদার (৫১)মারা গেছে। রবিবার বিকাল ৫টায় চট্রগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বোন ক্যান্সার,কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান,শিক্ষক জসিম উদ্দিন একজন সৎ,আদর্শবান এবং সাদা মনের একজন শিক্ষক ছিল। স্কুল শিক্ষকের মৃত্যুতে স্কুল শিক্ষক, ছাত্র,অভিভাবক, স্কুল কমিটিসহ বিভিন্ন মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে যান। রাত ৯টায় কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার নিজ বাড়ি কুমিল্লা জেলার লাকসামে গ্রামে দাফন করা হয়।