শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

নানিয়ারচরে দোকানদারকে গুলি করে হত্যা

২৮৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক চায়ের দোকানদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার দূর্গম ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সযোগে মুখোশ পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় আসে। ঐ এলাকার সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ই-পিসি/আর